অন্যান্যক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠন

মহিউদ্দিন সেজু

হাসানপুর দারুল উলুম সিনিয়র (আলিম) মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠন

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসানপুর দারুল উলুম সিনিয়র (আলিম) মাদ্রাসায় নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) তারিখে এ কমিটি গঠিত হয়।

নতুন এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান বিজিএমইএ’র পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মজুমদার আরিফ। দায়িত্বভার গ্রহণের পর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভিনন্দন জানান।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে মাদ্রাসায় কোনো কমিটি না থাকায় প্রশাসনিকভাবে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ভোট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এডহক কমিটি গঠিত হলো।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী সভাপতির অপেক্ষায় ছিলাম। অবশেষে মজুমদার আরিফকে সভাপতি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে মাদ্রাসার চলমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আমরা আশাবাদী।”

নতুন সভাপতি মজুমদার আরিফ বলেন, “মাদ্রাসার যত রকমের সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমি চাই এ প্রতিষ্ঠানকে এলাকার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে।”

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপ। তিনি বলেন, “এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আমাদের এলাকার ঐতিহ্যের প্রতীক। নতুন কমিটির মাধ্যমে এর অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

অনুষ্ঠানে শিক্ষক, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন সভাপতির প্রতি অত্র মাদ্রাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, হাসানপুর দারুল উলুম সিনিয়র (আলিম) মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসাটি আধুনিক ও সময়োপযোগী শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *