অন্যান্যজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত

দ্বীন মোহাম্মদ মজুমদার

জমির বিরুদ্ধে জেদ ধরে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের জমির উদ্দিন চৌধুরী বাড়িতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই গুরুতর আহত হয়েছে। আহত বড়ভাই দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ভাই আবদুল কাইয়ুম চৌধুরীকে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতের পরিবার সূত্রে জানা যায়, হামলাকারী ছোট ভাই কলিম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *