জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
শহর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলার দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এক দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজর আয়োজন করা হয়েছে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মশিউর রহমান বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী সদর উপজেলা শাখার আহ্বায়ক জনাব ফজলুর রহমান বকুল,
ফেনী পৌর শাখার আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন বাবুল,
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব জনাব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার আহ্বায়ক জনাব মীর মাসুদ পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব জনাব সৈয়দ আবদুল্লাহ আল মামুন।

