অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

দেশ অনেক সংকটে আছে, তারেক রহমান ছাড়া অন্য কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয়: মিন্টু

সংবাদদাতা

ফেনী-৩ (সোনাগাজী,দাগনভূয়া উপজেলা ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে, তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। আমরা যদি অভিজ্ঞ ও যোগ্য মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে দেশ সমৃদ্ধ হবে। দেশ অনেক সংকট ময় দেশ পার করছে। আর যদি সঠিক মানুষের হাতে দেশের দায়িত্ব না দিই, তাহলে মারামারি ও হানাহানিতে দেশ পিছিয়ে পড়বে এবং অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি বলেন, তারেক রহমান পিতৃসূত্রে ও মাতৃসূত্রে দেশ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। তারেক রহমান ছাড়া এ মুহূর্তে বাংলাদেশ অন্য কারো হাতে নিরাপদ নয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার ছাবের মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদলের যুগ্নআহবায়ক খুরশিদ আলম ভূয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনারা আমাকে ভোট দিলে আমি সবার সঙ্গে মিলেমিশে ফেনীর উন্নয়নে কাজ করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন, মহিলা কলেজ স্থাপন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। দাগনভূঞা ও সোনাগাজীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *