পৌর শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের গণসংযোগ
আনোয়ার হোসেন
ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের আহ্বায়ক আবছার তালুকদার ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদের তত্ত্বাবধানে আয়োজিত এই গণসংযোগে পুরো ৮ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করা হয়।
গণসংযোগে বিপুলসংখ্যক ভোটার, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি আবুল বাশার, শ্রমিক দল সেক্রেটারি মো. হানিফ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদ হোসেন কমল, মোকছেদুল হক টিপু, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন বাবুল, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক নূরুল আফসার তালুকদার ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ লিটন, রহিমুল্লাহ টিপু, আবুল হোসেন, হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান তালুকদার, আব্দুল আলীম, দাউদুল ইসলাম মানিক, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুজন, যুবদলের মামুন, কামাল ও হাসানসহ মহিলা দলের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বক্তব্যে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং বিপুল ভোটে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ গণমানুষের প্রতীক। ১২ তারিখের বিজয়ের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের আদর্শে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

