মুন্সিরহাটে কমুয়া–জামমুডা গ্রামের বাঁশের সাঁকো উদ্বোধনকালে স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস রফিকুল আলম মজনু
মহিউদ্দিন সেজু
ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া ও জামমুডা গ্রামের চলাচলের একমাত্র সড়কটি সিলোনিয়া নদীর উপর দিয়ে গেছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু না থাকায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ প্রেক্ষিতে স্থানীয় উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো (মঙ্গলবার) ২৮ অক্টোবর ২০২৫ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।
উদ্বোধন শেষে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “অতি দ্রুত এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক মাস্টার আবুল কালামসহ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্তমান সাঁকোটি নির্মাণ কাজে সহায়তা করেছেন নোয়াপুরের ফরিদ আহমদ ভূঁইয়া।

