মুসলিম দেশগুকে শুভেচ্ছা জানিয়েছেন ইরান
আন্তজাতিক ডেক্স
মুসলিম দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশ্বের মুসলমানসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের অভিনন্দন জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক্স (সাবেক টুইটার) পোস্টে ঐক্য সপ্তাহ উপলক্ষে এই অভিনন্দন জানান। ঐক্য সপ্তাহ পালনে ইমাম খোমেইনি (রহ.) এর উদ্যোগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও মুসলমানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ঐক্য সপ্তাহর গুরুত্ব ও মূল্যবোধের বিষয়টির ওপরও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, আহলে সুন্নাতের অনুসারীরা রবিউল-আউয়াল মাসের ১২ তারিখকে মুহাম্মাদ (সা.) এর জন্মদিন হিসেবে উদ্যাপন করে। অপরদিকে একই মাসের ১৭ তারিখকে নবীজির জন্মদিন হিসেবে পালন করে শিয়া মুসলমানরা।
মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ১২ থেকে ১৭ পর্যন্ত সময়কালকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন।

