পরশুরামে শেখ মুজিবুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
গাজী মাসুদ রানা
রোববার রাতে পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন খান, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক রহিমা আক্তার।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন পরশুরাম সায়েম জুটি ও শাওন জুটি।টুর্নামেন্টে ফেনী জেলার ১৬ টি দল অংশ গ্রহণ করে।

