খেলা

বার্সেলোনাকে ‘গালি’ দিলেন এমবাপ্পে-হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক

লা লিগার জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা। ঘরোয়া লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই সাফল্য পেয়েছে ক্লাবটি। শুধু কি তাই, এক সময়ে ফুটবল গ্রেটরা ক্লাবটির জার্সিতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। আর সেই ক্লাবকেই অপমান করেছেন পিএসজির ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।

সম্প্রতি বার্সা ছেড়ে প্যারিসিয়ানদের ডেরায় যোগ দিয়েছেন উসমান দেম্বেলে। এরই মধ্যে ক্লাবটির জার্সিতে অভিষেকও হয়েছে তার। এখন ব্যস্ত দলীয় অনুশীলন নিয়ে।

পিএসজিতে যোগ দেওয়া উসমান দেম্বেলেকে পঁচাতে বার্সাকে অপমান করে মন্তব্য করেছেন সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার হার্নান্দেজ। আর তাকে মদদ দিয়েছেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ যাওয়ার জোর চেষ্টা চালানো স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে পিএসজির অনুশীলনের একটি ভিডিও শেয়ার করে ক্লাবটির মালিকানাধীন টিভি। যেখানে দেখা যায়, পিএসজির ক্যাম্পে ট্রেনিং করছিলেন এমবাপ্পে, দেম্বেলে ও হার্নান্দেজ। ভিডিওতে দেম্বেলের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘তুমি বার্সা থেকে মুক্তি পেয়েছ, গান গাইছো না কেন?’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *