আগামীকাল সাংবাদিক হিরনের পিতা বীর মুক্তিযোদ্ধার সপ্তম মৃত্যু বার্ষিকী
সোনাগাজী সংবাদদাতা
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : আগামীকাল ৪ অক্টোবর সোমবার দৈনিক নয়া দিগন্তের ” সোনাগাজী উপজেলা প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল আলম হিরনের পিতা শিক্ষক, সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম বি কম এর সপ্তম মৃত্যু বার্ষিকী।
তিনি ২০১৮ সালের ৪ অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ-দোয়া মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম বি কম স্ত্রী ছাড়া ও দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি বর্ণাঢ্য ব্যক্তিগত জীবনে সোনাপুর উচ্চ বিদ্যালয় ও ছাড়াইত কান্দি হোচাইনিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষ্যগতা ছাড়াও সোনাগাজী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একাদিকবার ইউপি সদস্য ছিলেন।
এ ছাড়াও স্থানীয় ভৈরব চেীধুরী বাজারের পোষ্ট মাষ্টারের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সততার সাথে আমৃত্যু পালন করেন।
তার দীর্ঘ কর্ম জীবনে সততা ও মানুষ ও মানবতার সেবায় যে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজো আমাদের অনুপ্রাণিত করে।
আজ তার মৃত্যুর এই দিনে পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন, বন্দু-বান্দব, পাড়া-প্রতিবেশি পরিচিতজন সহ সকলের নিকট মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ছেয়েচেন।
সাইফুল আলম হিরন
সোনগাজী ফেনী সংবাদদাতা
০১৭১০২৬৯৫০২
তাং- ০৩.১০.২৫
