Uncategorized

আব্দুল আল আমিনের নেতৃত্বে সোনাগাজীতে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর সমর্থনে ধানের শীষ প্রতীকের মিছিল

নিজেস্ব প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সমর্থনে সোনাগাজীতে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব মোঃ আব্দুল আল আমিনের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে এ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতীদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার শপথ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল আল আমিন বলেন— Delete “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা সময়ের দাবি। এই ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। ফেনী-৩ আসনে আমাদের প্রিয় নেতা আব্দুল আউয়াল মিন্টুকে বিজয়ী করতে তাঁতীদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা চায়—আমরাও সেই আন্দোলনের অংশ।”

তিনি আরও বলেন, “সোনাগাজীর জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *