টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব আরিফিন সিদ্দিকী বুলবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, প্রধান আলোচক ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, টঙ্গী কলেজ ছাত্রদল নেতা এম এইচ আরিফ, ইমতিয়াজ আহমেদ সিজানসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
