টঙ্গীতে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী থেকে
পবিত্র রমজান উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীর সুরতরঙ্গ রোড, দক্ষিণ আউচপাড়ায় এ মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সেলিম বেপারী, যুবদল নেতা মাহবুব মিয়াজী, বিএনপি নেতা মুহাম্মদ শামীমসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনে ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।
