Uncategorized

দৈনিক এবেলার বিশেষ প্রতিনিধি বিপ্লব ডেঙ্গু আক্রান্ত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

বিশেষ প্রতিদিন


দৈনিক এবেলার বিশেষ প্রতিনিধি গোলাম এতেশামুল হক বিপ্লব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দৈনিক এবেলার সাংবাদিক পরিবারসহ তার শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে দৈনিক এবেলার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি বিপ্লবের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে পারেন এ জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক এবেলা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “বিপ্লবের দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করছি।

মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *