Uncategorized

পরশুরাম সীমান্তে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

গাজীমাসুদ রানা


ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী দুবলা চাঁদ এলাকায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৫ পিস ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরশুরাম বিওপির আওতাধীন দুবলাচাঁদ সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সজীব (২৮)। তিনি দুবলা চাঁদ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভারতীয় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বাংলাদেশে আনেন।

বিজিবির তথ্যমতে, ইয়াবাগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানাধীন সারসীমা এলাকার বাসিন্দা মো. সোহেল (পিতা: ইয়াকুব) নামের এক ভারতীয় নাগরিকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে তার কোনো মোবাইল নম্বর পাওয়া যায়নি।
এ বিষয়ে বিজিবি জানায়, আটক যুবক ও উদ্ধারকৃত ইয়াবা পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *