প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল লামিরা মজুমদার রিমি
ছাগলনাইয়া প্রতিনিধি
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে লামিরা মজুমদার (রিমি)। সে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কৃতিত্ব অর্জন করে।
লামিরা মজুমদার রিমি বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক এবেলার ছাগলনাইয়া প্রতিনিধি দ্বীন মোহাম্মদ মজুমদার (মজনু) এবং পশ্চিম মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সালমা আক্তারের কনিষ্ঠ কন্যা।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন। তার এ সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।
লামিরা মজুমদার রিমি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে দোয়া প্রার্থী।

