Uncategorized

ফেনীতে সংঘর্ষে নিহত ৭ , সাংবাদিকসহ আহত শতাধিক 

শহর ও ফেনী সদর প্রতিনিধি

ফেনীতে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ সাংবাদিকসহ শতাধিক। রোববার দুপরে ফেনীর মহিপাল ও শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— ফলের দোকানে কর্মচারী শিহাব (২১), শিক্ষার্থী সাঈদুল ইসলাম (২০), শিক্ষার্থী ইশতিয়াক আহম্মদে শ্রাবন (২০), শাকিব (২৩), ও আরাফাত (২৪) মাসুদ (২২) আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সরেজমিনে জানা যায়, সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা এসএসকে রোড ও মহিপালে অবস্থান নেয়। অপরদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয়। পরে আওয়ামী লীগের একটি মিছিল এসএসকে রোডে দিকে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় অন্তত ৭ জন আহত হয়। 

অপরদিকে, ফেনীর মহিপাল চত্বরে ইনডিপেনডেন্ট টেলিভিশনে লাইভ করার সময় সাংবাদিকদের লক্ষ্য করে ইট–পাটকেল ছোডে আন্দোলনকারীরা। এসময় ইনডিপেনডেন্ট টিভির ফেনী অফিসের ক্যামেরা পারসন জয় ও বাংলাভিশন টিভির ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের গায়ে ইট পড়ে তারা আহত হয়। তাদেরকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নাজমুল হাসান সাম্মি জানান, জরুরি বিভাগে ৭ জন কাটাছেড়া রোগী আসে। এদের ভেতরে প্রায় সবার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *