Uncategorized

আলজেরিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার, বাংলাদেশি হাফেয তাওহীদুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন

বিশেষ প্রতিনিধি :- মির্জা নাদিম
আলজেরিয়ায় অনুষ্ঠিত ২০২৫ সালের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার অর্জন করেছেন ঘানার প্রতিযোগী আবদুল সামাদ আদম।বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেয তাওহীদুল ইসলাম কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শিক্ষার্থী হাফেয তাওহীদুল ইসলাম তার অসাধারণ তেলাওয়াত ও তাজবিদের নৈপুণ্য দিয়ে বিচারকদের মুগ্ধ করেন। বিশ্বের বিভিন্ন দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিজের দক্ষতা ও প্রতিভার উজ্জ্বল প্রমাণ রাখেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাওহীদুল ইসলামের সাফল্য কুরআন শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরেছে। তার এই অর্জন মাদরাসা, পরিবার এবং বাংলাদেশের জন্য গর্বের একটি অনন্য মাইলফলক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকরা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা হাফেয তাওহীদুল ইসলামের সাফল্যের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার কামনা করেন।

বাংলাদেশের তরুণ হাফেযদের জন্য তাওহীদুল ইসলামের এই সাফল্য একটি বড় অনুপ্রেরণা। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাফল্য অর্জন কুরআনের জ্ঞানের প্রতি বাংলাদেশের গভীর অঙ্গীকারের প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *