Uncategorizedজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ককুমিল্লা বাসস্ট্যান্ড চক্রবাগ লেনে আইন লঙ্ঘন করে রাস্তায় ময়লার স্থুপ দেখার কেউ নেই

শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন চক্রবাগ লেনে পৌর বিধিমালকে তোয়াক্কা না করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা পৌরসভাকে অভিযোগ করেও এখন পর্যন্ত কোন প্রতিকার পায়নি।
এলাকাবাসী জানায়, বিগত ২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা প্রথম অভিযোগ করেন ফেনী পৌরসভাকে। অভিযোগে তারা বলেন, প্রতিবেশী জসিম উদ্দিন ঐ এলাকার একজন বাসিন্দা। সে নিজের খেয়াল খুশি মতো ভবন নির্মাণ করে আসছিল। নির্মাণ কাজ করতে গিয়ে রাস্তার অর্ধেক অংশে তার বিল্ডিংয়ের ছাদ চলে আসে। এছাড়া সে পানি নিস্কাশনের জন্য সরকারী রাস্তা খনন করে পানির যাওয়ার ব্যবস্থা করে। নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করে আসছে। অথচ এ রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহ কোমলমতি শিশিুরা স্কুলে যাতায়াত করে। যে ভাবে রাস্তার ওপর বড় বড় রড ফেলে রাখে, তাতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারা এ সকল অভিযোগের ভিত্তিতে পৌরসভার তৎকালীন উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করে সতত্যা খুঁজে পান এবং তাকে সতর্ক করে আসেন। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা না করার কারণে কোন প্রকার কর্ণপাত না করে নির্মাণ কাজ অদ্যাবদি পর্যন্ত চালিয়ে যাচ্ছে বলে পুনরায় ২০২৫ সালে মে মাসে পুনরায় অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এতেও কোন প্রতিকার পাননি স্থানীয় এলাকাবাসী ফেনী পৌরসভার কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *