Uncategorized

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন ‘মিল্লাত ক্যাফে এন্ড স্টেশনারী’ উদ্বোধন

টঙ্গী প্রতিনিধি : সাব্বির হোসাইন
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি ২০২৫, বুধবার সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীতে ক্যান্টিন ‘মিল্লাত ক্যাফে এন্ড স্টেশনারী’ উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্লাত ট্রাস্টের সভাপতি মোহাম্মদ কোরবান আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রিন্সিপাল ড. হিফজুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান, ইকবাল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। উদ্বোধনী দোয়া-মুনাজাতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

‘মিল্লাত ক্যাফে এন্ড স্টেশনারী’ শিক্ষার্থীদের জন্য ফাস্টফুড, সিঙ্গারা, সমুচাসহ বিভিন্ন খাবার এবং স্টেশনারি সামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করছে।

সমুচা: ৩ টাকা

সিঙ্গারা: ৫ টাকা

চিকেন বার্গার: ৬০ টাকা
বাজারের তুলনায় ফাস্টফুডের মূল্য ২০-৩০ টাকা কম হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা ক্যান্টিনে ভিড় জমায় এবং পছন্দমতো খাবার ও স্টেশনারি কিনে নেয়। এক শিক্ষার্থী জানান, “অনেকদিন ধরে একটি ক্যান্টিনের প্রয়োজন ছিল। আজ সেটি বাস্তবায়ন হওয়ায় আমরা খুবই খুশি। আশা করি, এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য নির্ধারণ বন্ধ হবে।”

শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী এবং মানসম্মত সেবা প্রদান করবে। এটি তাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *