Uncategorized

দানাপাটুলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন শিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা মো. আল আমিন

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং লাল জুলাইয়ের যোদ্ধা মাওলানা মো. আল আমিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার উৎসব। ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন। আমি দানাপাটুলী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আসুন, আমরা সকলে মিলে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখি এবং ঈদের আনন্দ ভাগ করে নেই।”

তিনি আরও বলেন, লাল জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের উন্নয়নে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

রাজনৈতিকভাবে মাওলানা মো. আল আমিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ লালন করেন এবং তিনি জামায়াতে ইসলামীর রুকন। দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *