Uncategorized

ধর্ষন মামলার আসামি ইমাম দল থেকে বহিষ্কার

ইকবাল হোসেন সোনাগাজী

: কিশোরীকে ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কার হলেন সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। ২৪ সেপ্টেম্বর সোমবার সকালে দলীয় প্যাডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশারেফ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন জানান, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনায় আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের পরামর্শে চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন কে অব্যহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বুধবার বিয়ের প্রলোবনে ফেনী জেলার সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩৫) ও তার সহযোগী প্রেমিক রিয়াদ (৩০) এর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *