ফুলগাজীতে চোরা চালান ও হত্যা মামলার আসামি গ্রেফতার
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া এলাকায় চোরা চালান বহনকারী পিকআপের চাপায় নিহত সিএনজি চালক হত্যা মামলার ৬ নম্বর আসামি, চোরা চালানের গডফাদার হিসেবে পরিচিত রাজুকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলাটি চলমান থাকলেও রাজু দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানা গেছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ওই চোরা চালান চক্রের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। রাজুর গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

