বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসনীয় উদ্যোগ

মির্জা নাদিম
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকাশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছিনতাইকারীর আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে আকাশ ও তার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা সারা রাত ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ইজতেমায় আগত মানুষের যাতায়াতকে নিরাপদ করেছেন।
এ বিষয়ে আকাশ বলেন, “আমরা প্রতিনিয়ত দেশের স্বার্থে কাজ করার চেষ্টা করছি। অপরাধীর কোনো দল নেই। আমরা যেকোনো ছিনতাইকারী বা অপরাধী পেলেই তাদের আইনের হাতে তুলে দিচ্ছি।”
তার এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন দায়িত্বশীল পদক্ষেপ ইজতেমার পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সহায়তা করেছে।
যুবসমাজের এই ভূমিকা প্রমাণ করে যে, মানবতার সেবায় তারা কতটা অগ্রণী হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রচেষ্টা সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
