Uncategorized

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাহবুবুর রহমান জিলানী : স্টাফ রিপোর্টার

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল বোড় বাজার মোল্লা কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মো.ফয়জুল ইসলাম আরিফ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাফর সূর্য। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগরের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাজু,গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান, মোঃ হারুন অর রশিদ খান, গাছা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ সরকার, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোয়েশনের সভাপতি গাজী মামুন, শাকিল, তানজিল হিমেল, মাহবুব আলম জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *