Uncategorized

টঙ্গীতে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে কঠোর অবস্থানে সেচ্ছাসেবক দল নেতা সাইফ

নিজেস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের বিশৃঙ্খলা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাইক শোডাউন করেছেন টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে জহুর (সাইফ)।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বাইক শোডাউন করেন এবং অবস্থানে রয়েছে, সকল নৈরাজ্যের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *