জাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশেষ প্রতিনিধি

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’—এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয়। 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এটি উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল ইসলাম ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তাসহ বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, তারুণ্যের এ উৎসবের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থী ও তরুণদের প্রাধান্য দিয়ে নতুন চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, এ কর্মসূচি সুস্থ-সুন্দর দেশ ও জাতি গঠনে তরুণদের অনুপ্রেরণা যোগাবে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *