Uncategorized

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ খোরশেদ আলম

নিজেস্ব প্রতিবেদন

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি।” সেবা কনস্ট্রাকশন লিমিটেড অ্যান্ড প্রপার্টিজ-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ খোরশেদ আলম ঈদের এই শুভক্ষণে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ঈদ হলো আনন্দ ও শান্তির বার্তা নিয়ে আসা একটি বিশেষ দিন। সমাজের প্রতিটি মানুষের উচিত একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো।”

তার এই শুভেচ্ছা বার্তায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গল কামনা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *