পরশুরামে বিএনপির প্রতিবাদ সমাবেশ
পরশুরাম প্রতিনিধি
পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের উপর গত ৬ই আগস্ট উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে পরশুরাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ই আগস্ট বুধবার বিকালে পরশুরাম হাসপাতাল মোড়ে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন মজুমদার, এ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ, আলমগীর মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, নুর ইসলাম মেম্বার, আহম্মদ আজম সিরাজ। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ ছামাদ রনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আফছার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাউর হোসেন পাপ্পুল, সদস্য সচিব কামরুল হাছান বাবু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব বলেন, সারাদেশে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় হয়েছে এবং যারা এ আন্দোলনে শহীদ হয়েছে আমি তাদের কে গভীর ভাবে স্মরণ করছি। নিহত শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় হয়েছে তা নষ্ট করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তা প্রতিহত করতে হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানান।
