Uncategorized

ফেনীতে ৮ হত্যা মামলার আসামি কাউন্সিলর বাহার ও ইউপি চেয়ারম্যান রুমা গ্রেফতার

শহর প্রতিনিধি

 ফেনীর মহিপালে ৪ আগষ্ট গনহত্যায় ৮ মামলার আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার ( চোরাকারবারি বাহার)  কে গ্রেফতার  করেছে ফেনী মড়েল থানার পুলিশ। 

এদিকে দুপুরে ফেনীর একটি বাসা থেকে ইউপি চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে ফেনী মড়েল থানা পুলিশের একটি টিম  ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার  করে। আমির হোসেন বাহার ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। ৪ আগষ্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর বর্ববরোচিত হামলায়  নিহত  ও আহত পরিবার বাদী হয়ে হত্যা ও হত্যা চেষ্টায়  ৮ টি মামলায় আমির হোসেন বাহার কে আসামী করা হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমির হোসেন বাহার আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সকালে পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার  করে। 

অপরদিকে দুপুরে শহরের একটি বাসা থেকে সোনাগাজী উপজেলা সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমাকে গ্রেফতার করেছে পুলিশ 

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গ্রেফতার কৃত আমির হোসেন বাহারের বিরুদ্ধে ফেনী মড়েল থানায়  হত্যা সহ ৮ টি মামলা রয়েছে। আজ বিকেলে তাকে আদালতে প্রেরন করা হবে। 

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীর মহিপালে গনহত্যা মামলায় জড়িতদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *