ফেনীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জেলা ছাত্রদল নেতা কামরুল ইসলাম রাসেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনীবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আসে এই উৎসব, যা সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আমি ফেনীর সর্বস্তরের জনগণ, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীসহ সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, “ঈদ মানেই সৌহার্দ্য, সহমর্মিতা ও একতার বার্তা। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করি।”
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে কামরুল ইসলাম রাসেল দলীয় নেতাকর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন এবং অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
