Uncategorized

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অপপ্রচার থানায় অভিযোগ।

গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেন খান (৪৮) গত ২৫ মার্চ ২০২৬ তারিখে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা তার নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ওই ভুয়া আইডি থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর পোস্ট করা হচ্ছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন।

ভুক্তভোগী বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানান।

এদিকে গাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *