Uncategorized

সোনাগাজী উপজেলায় বগাদানা ইউনিয়নে তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মির্জা নাদিম


শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল। প্রতিষ্ঠালগ্ন থেকে জনমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে শুক্রবার (১০ জানুয়ারি) সোনাগাজী উপজেলা শাখার অন্তর্ভুক্ত ২ নং বগাদানা ইউনিয়নে ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে মনোনীত মুহাম্মদ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আইয়ুব নবী তারেক।

তাঁতী দল সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব, আব্দুল্লাহ আল আমিন নবাগত কমিটিতে পদ পাওয়াদের উদ্দেশ্য করে বলেন, তাঁতী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এখানে সংগঠনের নাম ব্যবহার করে কোন প্রকার অপরাধের সাথে জড়ানো যাবে না। সুশৃঙ্খল জনমানুষের কল্যাণে কাজ করতে হবে।সিনিয়র জুনিয়র সম্মান বজায় রাখতে হবে। নিজেদের দায়িত্বের মর্জাদা রক্ষা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *