ক্যাম্পাসসারাদেশ

ফেনীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শুসেন

বিশেষ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শুসেন চন্দ্র শীল। তিনি ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান।

রোববার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটি জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করে। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠরা হলেন- ফেনী সদরের কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আমজাদ হোসেন (সহকারী শিক্ষক), ছাগলনাইয়ার চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদা আক্তার (সহকারী শিক্ষিকা), দাগনভূঞার গোপিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মীর মোশারফ হোসেন (প্রধান শিক্ষক), আর বি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া আচার্য (প্রধান শিক্ষিকা), সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আবুল কালাম আজাদ (শ্রেণি শিক্ষক), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মজিবুর রহমান মজুমদার (কর্মচারী), উপজেলা কর্মকর্তা ফুলগাজীর মো. আবুল কাশেম (সহকারী), ফেনী সদরের মোহাম্মদ খলিলুর রহমান (ইন্সট্রাক্টর), ফেনী সদরের নাজমা বেগম (উপজেলা শিক্ষা কর্মকর্তা), উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেনী সদরের শুসেন চন্দ্র শীল, পরশুরামের ধনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় (শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়), ফেনী সদরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *