ফেনীর ভাটিয়ালি মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার এর নেতৃত্বে মাসুদ-হৃদয়
শহর প্রতিনিধি
ফেনীর সীমান্তবর্তী এলাকা বিলোনিয়ার ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটে আগামী তিন বছরের জন্য আলমগীর মাসুদ সভাপতি ও হৃদয় চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পাঠাগারের উপদেষ্টা আসাদুজ্জামান দারার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুর রহমান শাকিল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম, দফতর সম্পাদক মো. ফিরোজ, অর্থ সম্পাদক সজীব চন্দ্র দাস, প্রচার সম্পাদক অন্তর চন্দ্র দাস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিজয় ভৌমিক, সমাজসেবা সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সজল মহাজন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুফ মজুমদার, মোমেনা আক্তার শান্তা, নুরুল আবছার আসিফ, শ্রীমতী রানী দাস ও মুনতাসির রহমান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি আলমগীর মাসুদ বলেন, বেশ কয়েক বছর যাবত পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় শিশু-কিশোর ও যুবকদের আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে ভাটিয়াল পাঠাগার। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সুনাম জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে।

