জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আওয়ামী লীগ এর বিজয় র‍্যালি ১৮ ডিসেম্বর

নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকায় আওয়ামী লীগ ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১৮ ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালি করবে। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে বিজয় র‍্যালি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। 

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর একই স্থানে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *