জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ট্রেনের ধাক্কায় এক দিনমজুর নিহত

শহর প্রতিনিধি

ফেনীতে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল প্রায় ৬টায় ফেনী রেলওয়ে স্টেশন গেইল এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন বলেন ঢাকা-থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলগেইট ক্রস করার সময় গেইট এলাকায় দাড়িঁয়ে থাকা এক দিনমজুর ট্রেনের ধাক্কায় লাইনের উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষানা করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় মিলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *