পরশুরাম নির্বাচনে বিজয়ী হচ্ছেন যারা
গাজী মাসুদ রানা
আসন্ন পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম শফিকুল হোসেন মহিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া।
পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৩ জন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৪জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম রিটু এবং পরশুরাম উপজেলার প্রথম চেয়ারম্যান আমিনুল করিম মজুমদার খোকা মিয়ার ছেলে ইকরামুল করিম মজুমদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ২জন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন নাহার পাপিয়া ও নিলুফা ইয়াসমিন।
সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

