অর্থনীতিজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদফিচারবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর বিভিন্ন পশুর বাজারে দেশি গরুর দাপট

দ্বীন মোহাম্মদ মজুমদার /মো: শাহআলম

কোরবানির ঈদ সামনে রেখে ফেনীর বিভিন্ন পশুর বাজারে জমে উঠেছে কেনাবেচা। বাজার গুলোতে দেশি গরুর দাপট। আজ মঙ্গলবার জেলার বিভিন্নস্থানে বসা বাজারগুলোতে বিপুলসংখ্যক গরু ও ছাগল বিক্রি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দেশীয় খামার ও গৃহস্থের গরুর সরবরাহ বেশি হওয়ায় ক্রেতাদের বেড়েছে আগ্রহও।

ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন জানান, সুন্দর ব্যবস্থাপনার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারছেন।

তিনি উল্লেখ করেন, ফেনীর সিও অফিস বাজার, মোহাম্মদ আলী বাজার, রানীরহাট বাজার ও মোল্লাঘাটা বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক বেচাকেনা হচ্ছে।

দাউদপুর সংলগ্ন বাজারের ইজারাদার শরিফুল ইসলাম রাসেল জানান, বিভিন্ন গ্রাম থেকে প্রচুর পশু বাজারে এসেছে। দুপুরে এক পশলা বৃষ্টির কারণে কিছুটা ভাটা পড়লেও বিকেলের পর আবার গরু আসতে শুরু করে। নতুন আয়োজিত বাজার হিসেবে কেনাবেচা সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বুধবার পর্যন্ত বাজারে টানা বেচাকেনা চলবে।

দাগনভূঞার সাংবাদিক ইমাম হাসান কচি তুলে ধরেন, এবার বাজারে দেশীয় গৃহস্থের গরুর সংখ্যাই বেশি। বিক্রিও হচ্ছে ভালো।

ফেনী সদরের পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী নুরুল আলম জানান, অন্যান্য বছরের মতো এবার বাজারে ব্যাপারীদের আধিপত্য বা ভারতীয় গরুর উপস্থিতি তেমন চোখে পড়ছে না। বরং দেশি খামার ও ঘরে পালিত গরুই বেশি দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *