আন্তর্জাতিকজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদবিনোদনরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহরপ্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার উদ্যোগে গত রোববার বিকাল ৪টায় নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টার, রাজাবির দীঘির পূর্ব পাড়, ফেনীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“১২৭তম নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে” আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মশিউর রহমান বিপ্রব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মুহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর থানা বিএনপির আহ্যায়ক ফজলুর রহমান বকুল, ফেনী পৌর বিএনপির আহহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর থানা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাবির এবং ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মাসুদ পারভেজ।

আয়োজকরা জানান, জাতীয় কবির সাম্য, মানবতা, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় নজরুল সংগীত, কবিতা আবৃতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার প্রধান সমন্বয়কারী সৈয়দ আব্দুল্লাহ আল মামুন সকল সাংস্কৃতিককর্মী, সাহিত্যপ্রেমী, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *