জাতীয়প্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে সকল প্রার্থী সরকার দলীয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরশুরামের প্রার্থীরা,ফুলগাজীতে ভোট



বিশেষ প্রতিনিধি

আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ফেনী। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র পত্যাহার করায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তৃণমূল নেতাদের সমর্থীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজযের পথে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য নুর মোহাম্মদ সফিকুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজযের পথে রয়েছেন। সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় আগামী ৮ মে এ উপজেলায় আর নির্বাচন হবে না। তারা সকলেই সরকার দলীয় নেতা কর্মী। ফুলগাজীতে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার নিজ উপজেলা ফুলগাজীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র পত্যাহার করায় বর্তমান ভাই চেয়ারম্যান মন্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজযের পথে রয়েছেন
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন চেয়ারম্যান পদে মোঃ জাফরুল্লাহ ভূঁইয়া ও হারুন মজুমদার । ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুবুল হক কালা, অনিল বণিক , আব্দুর রহিম পাটোয়ারী , সাইফুদ্দিন মজুমদার।
সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পরশুরাম বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ফুলগাজীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ও হুমায়ুন কবির। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন হলেও এখানে সরকার দলীয় প্রার্থীর বাইরে কোউ প্রার্থী হয়নি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *