অন্যান্যজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বিয়ের প্রস্তাবে ঢাকাথেকে ফুলগাজীতে এনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

বিয়ের প্রলোভনে ফেনীর ফুলগাজীতে এনে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগে ইয়াছিন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ইয়াছিন ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের পূর্ব বসন্তপুরের বাসিন্দা। তিনি ঢাকায় ব্যবসা করতেন।

পুলিশ আরও জানায়, বিয়ের প্রলোভনে ইয়াছিন এক নারীকে ফুলগাজীতে নিয়ে আসেন শুক্রবার। কিন্তু তার স্ত্রী ওই নারীকে বাড়িতে আশ্রয় দিতে রাজি হননি। পরে রাতে ওই নারীকে একটি ইটভাটায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান ইয়াছিন।

নির্যাতনের শিকার নারী গত শনিবার বিকেলে ফুলগাজী থানায় মামলা করলে পুলিশ রাতেই গ্রেপ্তার করে ইয়াছিনকে।

থানার উপপরিদর্শক দিপলু কুমার বড়ুয়া বলেছেন, রোববার ইয়াছিনকে ফেনীর আমলি আদালতে নেওয়া হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *