ছাত্রদল নেতা মিলনের পক্ষ থেকে শারদীয় উপহার প্রদান।
শহর প্রতিনিধি
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এর উদ্যোগে সর্নাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, আরো উপস্থিত ছিলেন কাজির ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, জেলা ছাত্রদলের সহ সভাপতি একরামুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, কাজীবাগ ইউনিয়ন যুবদল নেতা সোহেল, কাজীরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান তারেক, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাইম উদ্দিন রাজু সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
৬০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

