সোনাগাজীর ইয়াবা ব্যবসায়ী হেলান আটক
সোনাগাজী উপজেলায় প্রতিনিধি
ইয়াবা ট্যাবলেটসহ বগাদানা ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হেলান উদ্দিন (৪৩) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ই অক্টোবর) রাতে গোপন সংবাদদের ভিত্তিতে মডেল থানার এসআই ফরহাদ কালাম সুজন, এসআই রুবেল হোসেন, জাহাঙ্গীর আলম ফারুকী সহ সোনাগাজী থানার বগাদানা ইউনিয়নস্থ কাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন কে গ্রেফতার করা হয়।
হেলান উদ্দিন বগাদানা ইউনিয়নের কাজীরহাট হারিছা খাতুনের বাড়ীর আবদুল কুদ্দুসের ছেলে।
হেলালের বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। কলেজ ছাত্রীকে নির্যাতন ও অপহরণ চেষ্টা মামলায় হেলালের ছেলে রবিউল হাসান কারাগারে রয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেলালকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

