শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা
সদর প্রতনিধি
ফেনীর আরো তিন শহীদ পরিবারের হাতে জেলা জামায়াতের দ্বিতীয় দফা নগদ অর্থ সহায়তা পৌছে দেয়া হয়।গতকাল বুধবার বিকেলে শহীদদের বাড়ী বাড়ী গিয়ে তাঁদের সার্বিক খোঁজ খবর নেন ফেনী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন।এসময় তিনি শহীদদের পরিবারের হাতে নগদ এক লাখ টাকা করে তুলে দেন। দ্বিতীয় দফায় এদিন যেসব শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তাঁরা হলেন,সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেপুর গ্রামের শহীদ জাফর আহমদ,সদর উপজেলার দক্ষিণ কাসিমপুর গ্ৰামের ওয়াকিল আহমদ শিহাব ও সদরের ফাজিলপুর ইউনিয়নের সাইদুল ইসলাম সাহী।
জেলা আমীরের সাথে আরো যাঁরা ছিলেন তাঁরা হলেন,জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম,জেলা মিডিয়া সেক্রেটারী আনম আবদুর রহিম,জেলা কর্মপরিষদ সদস্য এড.জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
ছবি-ফাজিলপুরের শহীদ শাহীর পিতার হাতে সহায়তার এক লাখ টাকা তুলে দেন জেলা আমীর।

