‘গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর চোরা কান্ড’সেতুমন্ত্রীর ভুয়া ডিও লেটার দিয়ে নিজের বদলি ঠেকানোর চেষ্টা
বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির অফিসিয়াল প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে।
গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে ঘুস-দুর্নীতিসহ সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে সা’দ মোহাম্মদ আন্দালিবকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। একই আদেশে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছানকে নোয়াখালীতে সা’দ মোহাম্মদ আন্দালিবের স্থলাভিষিক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এবিষয়ে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যাপার তো আমি জানিনা। কোন মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানিনা। আমার কাছে বদলির অর্ডার আছে, আমি অর্ডার মতো চলি। এর বাহিরে আমি কিছুই জানি না।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটারটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রীর পিএস সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল।
ছবিতে ডিও লেটার, ইনসেটে নির্বাহী প্রকৌশলী সাদ

