ফেনীর সংখ্যালঘু ভোটারদের সাথে ঐক্যপরিষদের মত বিনিময়
শহর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার সংখ্যালঘু ভোটারদেরকে আসন্ন উপজেলা নির্বাচনে গণতন্ত্রের পক্ষে ১০০ভাগ ভোটারের উপস্থিতি করতে ফেনী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যেগে রোবার রাতে ফেনী জয়কালী মন্দির কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২৯ মে ফেনী সদর উপজেলার সকল সংখ্যালঘু ভাটরদেরকে যথাসময় কেন্দ্রে গিয়ে চেয়ারম্যান পদে দোয়াত কলম, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল ও কলস কার্মায় ভোট দিয়ে ফেনী দুই আসনের এমপি নিজামা উদ্দিন হাজারীর সমর্থীত প্রার্থীকে বিজযী করতে অনুরোধ করা হয়েছে।
ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি পুলিশ দেব নাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক যতন মজুমদেরের সঞ্চালানায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপন, বিশেষ অতিথি ছিলেন লিটন সাহা, ফেনী সদর উপজেলা কমিটির সহসভাপতি মুকুল রায়, রতন শর্মা, প্রণজিত রায়, জেলা যুব ঐক্যের সাধারন সম্পাদক সৌরভ সাহা,সদর যুব ঐক্যের সভাপতি কনক বনিক প্রমুখ।
এতে বক্তব্য রাখেন বাঁলিগাঁও ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের পরিষদের সাধারন সম্পাদক মাষ্টার অরুন শর্ম্মা, কাজরবাগ কমিটির সভাপতি রবিন্ড নাথ, ধলিয়ার সাধারন সম্পাদক অজিত চক্রবর্তী, পাঁচগাছিয়ার সাধারন সম্পাদক খোকন দাস, লেমুয়ার সভাপতি প্রণয় রায়, শশর্দীর সাধারন সম্পাদক সজল দাস, চনুয়া ইউনিয়ন কমিরি সাধারন সম্পাদক অষোক রায়, কালিদহ ইউনিয়নের অলোক বক্তব্য রাখেন।

