জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর সহদেবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ফেনী পৌর বিএনপির কম্বল ও খাদ্য বিতরণ

শহর প্রতিনিধি

ফেনী পৌর বিএনপির উদ্যােগে বুধবার বিকেলে সহদেব পুর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে কম্বল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন, সাধারন সম্পাদক আবুল হাসনাত শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট রবিউল হক ফরহাদ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ফেনী পৌর এলাকার সহদেব পুর কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *