জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে, তাদের পুনর্বাসন মেনে নেয়া হবে না

গোলাম এহতেশামুল হক বিপ্লব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ফেনীতে গণ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমীর শায়খুল হাদীস মাও. মামুনুল হক।

দলের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি, ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান, এবি পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশে রাজনীতি করতে হবে। শাপলা চত্ত্বর, বিডিআর বিদ্রোহ এবং ২৪’র বিপ্লবের হত্যাকান্ডের বিচার করতে হবে। শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন মেনে নেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করা হলে তা মেনে নেয়া হবে না।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *