অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বিশেষ প্রতিনিধি

ফেনীর ফুলগাজী ও পরশুরাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি, কাপড় ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ মে) সকালে সীমান্ত এলাকায় চালানো অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, কাশ্মীরি শাল, থান কাপড় ও ইনজেকশন। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা।

জব্দ মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *